০৭/০৬/২০২১ইং তারিখ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার কর্মকর্তা ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ এমরানুল ইসলাম এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার মামলা নং-৩, তাং-০১/০৬/২০২১ইং, ধারা-১৪৩/৩২৩/৩০৭/৩৮২/৫০৬/১১৪ পেনাল কোড এর এজাহারনামীয় আসামি জহিরুল ইসলাম জুম্মান (৩৬), পিতা-আব্দুর রউফ, সাং-কাজীপাড়া (দরগামহল্লা), থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ০৭/০৬/২০২১ইং তারিখ রাত ১৫.৩০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাস্থ কাজীপাড়া দরগামহল্লা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি জহিরুল ইসলাম জুম্মান গত ০১/০৬/ ২০২১ইং তারিখ দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন উত্তর মৌড়াইলস্থ রেল ষ্টেশন সংলগ্ন রিক্সা পার্কিং স্ট্যান্ড পাকা রাস্তার উপর বেআইনী জনতাবদ্ধে হত্যার উদ্দেশ্যে মামলার বাদী শাহদৎ হোসেন (নিজস্ব প্রতিবেদন দৈনিক প্রথম আলো পত্রিকা, ব্রাহ্মণবাড়িয়া) কে মারধর করিয়া সাধারন জখম করতঃ ভয়ভীতি প্রদর্শন করিয়া টাকা ছিনাইয়া নেয়। উল্লেখ্য যে, আসামি জহিরুল ইসলাম জুম্মান ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মেইন গেইটের সামনে জনৈক আলহাজ¦ কাজী মোঃ ইসহাক মিয়া নিকট বেসরকারী এ্যাম্বুলেন্সের রোগি বহনের জন্য মাসিক ৫,০০০/-টাকা চাঁদা দাবী করিলে চাঁদা দিতে রাজি না হওয়ায় তাকে হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। এই সংক্রান্তে আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার মামলা নং-৩৫, তাং-২১/০২/২০২১ইং, ধারা-৩৪১/৩৮৫/৫০৬ পেনাল কোডে মামলা রুজু করা হয়। মোহাম্মদ এমরানুল ইসলাম ঁভনভন,আসামী জহিরুল ইসলাম জুম্মান ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকায় এ্যাম্বুলেন্স ড্রাইভার ও ক্লিনিকের লোকজনদের জিম্মি করে চাঁদা আদায়ের একাধিক অুিভযোগ রয়েছে বলে জানান। এছাড়াও ওই আসামি ব্রাহ্মনবাড়িয়া সদর থানার মামলা নং-৩৫/২১৮, তারিখ- ১৩/৪/২০১৮, ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড-১৮৬০ সে একাধিক মামলার আসামী।