গত ১১ দেশের প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রথম ধাপে অনুষ্ঠিত ইউপির মধ্যে দিঘলিয়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচনী প্রচারে সকল প্রার্থীরা মাঠ গরম করে চলেছিল ঠিক সেই সময় নির্বাচনের ১০ দিন আগে করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ১ এপ্রিল নির্বাচনী সকল কার্যক্রম স্থগিত ঘোষনা করা হয়। গত ২ জুন নির্বাচন কমিশনের এক সভার সিদ্ধান্ত মোতাবেক ২১জুন প্রথম ধাপে অনুষ্ঠিত স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত জানানো হয়। সে মোতাবেক প্রথম ধাপে অনুষ্ঠিত নির্বাচনের মধ্যে দিঘলিয়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ২১জুন অনুষ্ঠিত হবে। এঘোষনা জানার পর প্রার্থীরা যেমন মাঠে নেমেছেন তেমনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে লিখিত কোন পরিপত্র জারি হওয়ায় প্রার্থীদের ও ভোটারদের মাঝে হতাশাও কাজ করছে। দিঘলিয়া উপজেলার ছয়টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ জুন। বিভিন্ন প্রার্থীর সমর্থকেরা জোরেশোরে শুরু করেছেন নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচার কাজ। গত ১৮ ই মার্চ মনোনয়ন দাখিল এর সময়সীমা শেষ হয়। চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে দিঘলিয়া সদর ইউনিয়নে মোঃ ফিরোজ মোল্লা, বারাকপুর ইউনিয়নে গাজী জাকির হোসেন, সেনহাটি ইউনিয়নে ফারহানা নাজনীন, গাজীরহাট ইউনিয়নে কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল, যোগীপোল ইউনিয়নে শেখ আনিছুর রহমান, আড়ংঘাটা ইউনিয়নে মফিজুর রহমানের নাম ঘোষনা করে কেন্দ্রীয় আওয়ামীলীগ। ২৪ শে মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে বিকাল পাচটা পর্যন্ত দুইজন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা, তারা হলেন যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান পদে জেলা পরিষদ সদস্য ও ঠিকাদার মোঃ সাজ্জাদুর রহমান লিংকন ও মোঃ রবিউল ইসলাম। এ ছাড়া মনোনয়ন প্রত্যাহার করেছেন দিঘলিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মুঞ্জুর হোসেন, যোগীপোল ইউনিয়নের বেগ লিয়াকত আলী, বারাকপুর ইউনিয়নে গাজী জাহাঙ্গীর হোসেন, গাজী ইয়াছির আরাফাত হিমেল ও সেনহাটি ইউনিয়নে বিএনপি নেতা মাসুম গাজী মনোনয়ন প্রত্যাহার করেন। সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য মোট ৩২ জন নিজ নিজ মনোনয়ন প্রত্যাহার করেন। ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বীতা করছেন-
যোগীপোল ইউনিয়নঃ (১) শেখ আনিছুর রহমান ( আওয়ামীলীগ) (২) মোঃ ফয়সাল হোসেন (স্বতন্ত্র) (৩)মোঃ মনিরুল ইসলাম ( স্বতন্ত্র) (৪) আব্দুল্লাহ আল মাসুম ( ইসলামি শাসনতন্ত্র)
সেনহাটি ইউনিয়নঃ (১) ফারহানা নাজনীন (আওয়ামীলীগ) (২) জিয়া গাজী ( স্বতন্ত্র) (৩) ফরিদ আহমেদ ( ইসলামি শাসনতন্ত্র) (৪) দেলোয়ার ( জাকের পার্টি)
আড়ংঘাটা ইউনিয়নঃ (১) মোঃ মফিজুর রহমান ( আওয়ামীলীগ) (২) এস এম ফরিদ আকতার (স্বতন্ত্র) (৩) মোঃ রাসেল হোসেন ( জাতীয় পার্টি)
দিঘলিয়া ইউনিয়নঃ (১) মোঃ ফিরোজ মোল্লা (আওয়ামীলীগ (২) হায়দার আলী মোড়ল (স্বতন্ত্র) (৩) এবিএম আতিকুল ইসলাম (স্বতন্ত্র) (৪) রবিউল মোড়ল ( স্বতন্ত্র) (৫) রুকসানা পারভীন (স্বতন্ত্র) (৬) মোঃ আসাদুল্লাহ (ইসলামী শাসনতন্ত্র)
বারাকপুর ইউনিয়নঃ (১) গাজী জাকির হোসেন ( আওয়ামীলীগ) (২) শেখ আনসার আলী (স্বতন্ত্র) (৩) আবদুস সালাম শেখ ( স্বতন্ত্র) (৪) শরীফ ইমামুল ইসলাম ( স্বতন্ত্র)
গাজীরহাট ইউনিয়নঃ (১) কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল ( আওয়ামীলীগ) (২) মোল্লা আবদুর রউফ (স্বতন্ত্র) (৩) মফিজুর রহমান (স্বতন্ত্র) (৪) মোঃ রেজাউল মোল্লা (স্বতন্ত্র) (৫) আমিনুল ইসলাম পলাশ ( স্বতন্ত্র)।এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে নিয়ে দিঘলিয়ায় চিহ্নিত সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে গেছে। সম্প্রতি দিঘলিয়া
উপজেলার বিভিন্ন জনপদে ঘটে যাওয়া লোমহর্ষক সহিংসতা ও অস্ত্র ওগোলাবারুদ উদ্ধার সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে। ইতোমধ্যে এসব সহিংসতা অন্যান্য অপরাধের সাথে জড়িত চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের হাতে সপর্দ করলেও এসব চিহ্নিত সন্ত্রাসীরা তাদের পৃষ্ঠপোষকদের তদবির ও আইনের ফাঁক ফোকড়ে বেরিয়ে এসে নানা অপরাধে সম্পৃক্ত হচ্ছে। এসব সন্ত্রাসী চক্র তাদের পৃষ্ঠপোষকদের নীল নকশা অনুযায়ী নানা অপরাধ সংঘটিত করছে। দিঘলিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে কারা চুরি করছে এবং তাদের গ্রেফতার করলে কারা তদবীর নিয়ে গভীর রাত অবধি থানায় সময় কাটে, আইন প্রয়োগকারী সকল মহলের খতিয়ে দেখা উচিত বলে বিজ্ঞ মহলের অভিমত। এ ব্যাপারে দিঘলিয়া থানার কর্মকর্তা ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী এ প্রতিবেদককে জানান, দিঘলিয়া থানা পুলিশ এ ব্যাপারে সজাগ রয়েছে। অপশক্তির সকল অপতৎপরতা দমনে দিঘলিয়া থানা পুলিশ বদ্ধপরিকর।