মণিরামপুরে জমি লিখে না দেয়ায় বড় ছেলে, ছেলের বউ এবং মেয়ের বিরুদ্ধে নিজের মা’কে মারপিট করে ঘর থেকে নামিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। সামান্য ত্রুটি পেলেই তারা বৃদ্ধা মা’কে প্রায় মারপিট করে বলে অভিযোগ। গত রমজানের সময় বেদম মারপিট করায় মা জোহরা বেগম হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় মা জোহরা বেগম বাদী হয়ে বড় ছেলে আদম আলী, ছেলে বউ সুমাইয়া ইয়াসমীন কান্তা ও মেয়ে রিজিয়া খাতুনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। বিজ্ঞ আদালত মণিরামপুর থানার ওসিকে মামলাটি সরাসরি এজহারভূক্তির নির্দেশ প্রদান করেছেন।
মামলার এজাহার সূত্রে জানাযায়, বৃদ্ধা মা জোহরা বেগম মণিরামপুর পৌর এলাকার বিজয়রামপুর গ্রামের মৃত. আছির উদ্দীনের স্ত্রী। ডিম চুরি অথবা সামান্য অজুহাত তুলেই প্রায় তারা মা’কে চড়-থাপ্পড় মেরে ঘর থেকে নামাই দেয়। গত ১২ রোজার দিন বড় ছেলে আদম আলী, মেয়ে রিজিয়া খাতুন ও ছেলে বউ সুমাইয়া ইয়াসমিন কান্তি মিলে এলোপাতাড়ি মারপিট করে বৃদ্ধ মা জোহরার মাথা ফাটিয়ে দেয়। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ও রক্তাক্ত জখম করে। এ সময় প্রতিবেশি লোকজন এসে তাকে হাসপাতালে ভর্তি করেন।
এদিকে সরেজমিনে গেলে বৃদ্ধ জোহরা বেগম দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কান্নাজড়িত কন্ঠে উল্লিখিত কথাগুলো বলছিলেন আর শাড়ির আঁচলে চোখের পানি মুছছিলেন। এ সময় তিনি বারবার একই কথা অভিযোগ করছিলেন বড় ছেল, বৌমা এবং মেয়ে আমার বাড়ির জমি লিখে নিতে চাই। আমি জমি না দেয়াতে তারা আমার ওপর এ নির্যাতন চালায়। বর্তমানে তার জমিতে লাগানো বড় গাছ কেটে বিক্রি করারও পায়তারা করছে। বাঁধা দিলে আবারো তারার মারপিট করবে বলে হুমকি দিচ্ছে।
এদিকে মা’কে মারপিটের খরব জানতে পারেন ব্রুনাই প্রবাসী মেঝ ছেলে আবু দাউদ ও ছোট ছেলে সিরাজুল ইসলাম। তারা মোবাইল ফোনে বড় ভাই ও বোনের কাছে তার মা’কে মারপিটের কারণ জানতে চাইলে তাদেরকেও অকথ্য ভাষায় গালিগালাজ দিয়েছে বলে প্রবাসী মেঝ ছেলে আবু দাউদ মোবাইল ফোনে এ প্রতিবেদককে জানিয়েছেন। প্রবাসী ছেলেরা তার মা’য়ের ওপর নির্যাতনকারী বড় ভাই, ভাবি ও বোনের বিচার দাবি করেছেন সংশ্লিষ্ট প্রশাসনের কাছে।
জোহরা বেগমের আইনজীবী অ্যাডভোকেট শাহনাজ আক্তার বলেন, আদালতের বিজ্ঞ বিচারক মোঃ মারুফ হোসেন মামলাটি আমলে নিয়ে সরাসরি এজহারভুক্ত (রেকর্ড) করতে মণিরামপুর থানা ওসিকে নির্দেশ প্রদান করেছেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই হাসান বলেন, আদালতের নির্দেশে মণিরামপুর থানায় মামলাটি এজহারভূক্ত (রেকর্ড) হয়েছে। যার মামলা নম্বর- ১৫, তারিখ ১৮/০৫/২০২১ ইং। থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার আসামিরা বর্তমানে জামিনে আছেন।