করোনা পরিস্থিতিতে খুলনার পাইকগাছায় লস্কর ইউপি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারনার সময় সতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রচারণা মাইক জব্দ সহ একজনকে আটকের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, সোমবার বিকালে লস্কর ইউনিয়নের খড়িয়া ওকাইবাসীয়া এলাকায় ২১ জুনের ইউপি নির্বাচনে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সোহাগ মটরসাইকেল প্রতিকের পক্ষে ভোট চেয়ে মাইকিং চলছিল। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার হক অভিযান চালিয়ে প্রচার মাইক ও ভ্যান সহ প্রচারম্যান খড়িয়ার হোসেন শিকারীর ছেলে সোয়েল শিকারীকে আটক করেন। সংশ্লিষ্টরা জানান, ঐ চেয়ারম্যান প্রার্থীর ভুল স্বীকার ও মুচলিকায় রাতে মাইক ও প্রচারম্যানকে ছেড়ে দেওয়া হয়।