খুলনার পাইকগাছা পৌরসভাসহ ৪ বাজার এলাকায় ৭ দিনের জন্য কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী রেজুলেশন পূর্বক মঙ্গলবার সকালে এ প্রজ্ঞাপন জারী করেন। একই সময় লকডাউন ঘোষিত পাইকগাছা পৌরসভাসহ কপিলমুনি, চাঁদখালী, বাঁকা ও কাঠিপাড়া বাজারে মাইকিং করে প্রচার করে সর্ব সাধারনকে অবহিত করেন।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার জানান, এ পর্যন্ত ৮ শতাধিক লোকের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ২৫৬ জনের কোভিড-১৯ পজেটিভ সনাক্ত হয়েছে। মারা গেছে ৬ জন। যার গড় সনাক্তের হার ৩২% এবং মৃত্যু হার ৩%। মাস্ক ব্যবহারে উদাসিনতা ও স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় সাম্প্রতিক সময়ে সংক্রমণের হার অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। শুধু চলতি জুন মাসের প্রথম সপ্তাহে ২১ জনের পজেটিভ সনাক্ত হয়েছে। ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন প্রতিদিন এসব এলাকায় করোনা রোগীর সংখ্য বৃদ্ধি পাওয়ায় ১০ জুন থেকে ১৬ জুন মধ্য রাত পর্যন্ত এ ব্যাবস্থা নেয়া হয়েছে। কোরনা প্রাদুর্ভাব রোধে দূরপাল্লা সহ সব ধরণের বাস ও যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ, পৌরসভা, চাঁদখালী, কাঁটাখালী, কপিলমুনি ও বাঁকা বাজারে কঠোর লকডাউন, পাইকগাছা এবং কপিলমুনির কাঁচা বাজার মাঠে স্থান্তর, সীমান্তবর্তী বাঁকা ও বড়দল ব্রিজ দিয়ে অনুপ্রবেশ বন্ধ, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাঁচা বাজার, ঔষধ, কৃষিদ্রব্য, মুদি ও নির্মাণ সামগ্রীর দোকান খোলা রাখা এবং অন্যসব দোকান বন্ধ রাখা, হোটেল বিকাল ৪টার পর বন্ধ রাখা, স্বাস্থ্যবিধি অনুসরণ করে সরকারের সেবা প্রদান ও নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা।