দিনাজপুর চেম্বার অব কমার্স এ- ইন্ডাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে চিরিরবন্দরে রেজা হুমায়ুন ফারুক চৌধুরী ( শামিম ) পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ৭ জুন সোমবার দিবাগত রাত ৮ টায় চিরিরবন্দর কমিউনিটি এ- কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ সালের দ্বি-বার্ষিক কাউন্সিলের প্রার্থী হিসেবে রেজা হুমায়ুন ফারুক চৌধুরী ( শামিম ), মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, মোঃ জর্জিস আনাম, সুজা উর রব চৌধুরী, মোঃ মোছাদ্দেক হুসেন, মোঃ শামীম কবির, আলহাজ¦ সৈয়দ সাগির আহম্মেদ, প্রতাপ কুমার সাহা (পানু), মোঃ আখতারুজ্জামান জুয়েল, শাহেদ রিয়াজ (পিম), রাহবার কবির পিয়াল, মোঃ মোস্তফা কামাল (মিলন), আলহাজ¦ মোঃ মোফাজ্জল হোসেন, জহির শাহ, উদ্দীপ ভৌমিক, মোঃ জহির খাঁন, মোঃ আব্দুল্লাহ আল কাফি লিটন, মোঃ সানোয়ার হোসেন তাদের নিজ নিজ পরিচিতি তুলে ধরেন এবং ভোটারের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আখতারুজ্জামান মিয়া সহ চিরিরবন্দর উপজেলার ১০৩ জন ভোটারের মধ্যে ৯৫ জন ভোটার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আগামী ১২ জুন সকাল সাড়ে ৮ টা হতে ১ টা ও দুপুর ২ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।