আশাশুনিতে করোনা ভাইরাসের ২য় ঢেউ এর হাত থেকে জনগণকে রক্ষার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে কঠোর লকডাউনের ৩য় দিনে ২৯০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৭ জুন) বিকালে উপজেলার বিভিন্ন বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা কালে স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করা ও কঠোর লকডাউন চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে বুধহাটা বাজারের ফারুক ভ্যারাইটি স্টোরকে ১০০০ টাকা, বাকড়া গ্রামের মজিদ বস্ক সরদারের পুত্র ছহিলদ্দিনকে ১০০ টাকা, মাদারবাড়িয়া গ্রামের মাহমুদ আলি সরদারের পুত্র জসিমকে ৫০০ টাকা, একই গ্রামের হোসেন আলির পুত্র আমান উল্লাহকে ১০০০ টাকা ও আগরদাড়ি গ্রামের হাবিবুর রহমানের পুত্র মশিউর রহমানকে ৩০০ টাকা সর্বমোট ২ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। সাথে সাথে ভবিষ্যতে স্বাস্থ্য বিধি অমান্য না করার জন্য ব্যবসায়ী ও জনসাধারণকে সচেনতন করা হয়। লকডাউন মেনে ৯ টা থেকে ১২ টার মধ্যে দোকানপাঠ খোলা রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে দোকান বন্দ রাখার আদেশ প্রদান করা হয়।