কলারোয়ায় সাতক্ষীরা এক্সপ্রেস এর ডাইভার শেখ মোতালেব হোসেন ওরফে খোকন (৫৫) কে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের পর অবশেষে থানায় মামলা হয়েছে। ৩জুন প্রকাশ্যে দিবালোকে ওই ড্রাইভারকে কুপিয়ে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত ড্রাইভারের স্ত্রী হোসনোরা বেগম বাদী হয়ে কলারোয়া থানায় একটি এজাহার দাখিল করেন। এনিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় ফালাও ভাবে সংবাদ প্রকাশের ৩দিন পরে থানায় ওই ৩সন্ত্রাসীদের নামে মামলা রেকর্ড হয়েছে। যার মামলা নং-১২(৬)২১, ধারা- ২৪১/ ৩২৩/ ৩২৪/ ৩০৭/ ৩৭৯/ ৫০৬/ ১১৪। মামলায় বলা হয়েছে-আসামীরা পথগতিরোধ করে হত্যার উদ্দেশ্যে বাশের লাঠি দিয়ে মারপিট করিয়া নীলা ফোলা এবং চাইনিজ কুড়াল দিয়ে কোপাইয়া রক্তাক্ত জখম ও প্রাণনাশের হুমকি এবং হুকুম দানের অপরাধ করেছে। একই সাথে ২১ হাজার দুইশত টাকা ছিনিয়ে নেয়ার অপরাধ করেছে। উল্লেখ্য-৯নং উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসী ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি শেখ মোতালেব হোসেন ওরফে খোকন ড্রাইভারের ওই ওয়ার্ডে ডিসিআর কাটা জমিতে কিছু আম গাছ লাগানো রয়েছে। সেই গাছ থেকে চুরি করে ৬ক্যার্টে (আমরুপালি) আম ভেঙ্গে নেয় একই গ্রামের মৃত রহিম গাজীর ছেলে ওবায়দুল্লাহ। এনিয়ে ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি শেখ মোতালেব হোসেন ওরফে খোকন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হেলাতলা ইউনিয়ন পরিষদের সামনে রাজ্জাকের চায়ের দোকানে বসে কয়েকজনের সাথে কথা বলছিলো। এমন অবস্থায় নাঈম, ওবায়দুল্লাহ, আসাদুল্লাহ আল গালিব সংঘবদ্ধ ভাবে সন্ত্রাসী কায়দায় লোহার রড, কোপা দিয়ে এলোপাতাড়ী ভাবে মাথায়, পিঠে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তারা মৃত্যু নিশ্চিত করতে গলায় পা চাপা দিয়ে শ^াসরোধ করে হত্যার চেষ্টা করে। পাশ^বর্তী লোকজন এগিয়ে আসলে ওই ড্রাইভারকে ফেলে তারা পালিয়ে যায়। এ সময় ওই ড্রাইভারের কাছে থাকা ৯হাজার ২শত টাকা ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় আহত ড্রাইভাবের স্ত্রী হোসনেয়ারা বেগম বাদী হয়ে শুক্রবার বিকালে ৩জনকে আসামি করে থানায় একটি অভিযোগ দেন।