নওগাঁর সাপাহারে বজ্রপাতে হোসেন আলী (১৪) নামের এক বালক নিহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে জাম পাড়তে গিয়ে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। বজ্রপাতে নিহত বালক হোসেন আলী উপজেলার সাহাবাজপুর গ্রামের আবদুল মজিদের ছেলে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে ঘটনার দিন দুপুরে হোসেন আলী বাড়ীর পার্শ্বে রাস্তার ধারে একটি জামগাছে চড়ে জাম পাড়ছিল। এমন সময় হঠাৎ আকাশ থেকে বৃষ্টির সাথে তার উপর বজ্রপাত ঘটলে হোসেন আলী গাছ থেকে মাটিতে পড়ে যায়। এ সময় তড়ি ঘড়ি করে লোকজন তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় সাপাহার হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক গণ হোসেন আলীকে মৃত বলে ঘোষনা করে।