সোমবার দুপুরে বগুড়ার সান্তাহার পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন এর পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। সান্তাহার পৌরসভার হলরুম চত্বরে একটি আলোচনা সভার মাধ্যমে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়। সান্তাহার পৌরসভার প্রধান সহাকারী লুৎফর রহমান কে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। পুরাতন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক নতুন আহ্বায়ক লুৎফর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বিকাশ চন্দ্র, রফিক, তুহিন প্রমুখ।