খুলনার পাইকগাছায় ৫ মে থেকে ৫ জুন এক মাসে ৩৫ জন করোনা পজেটিভ হয়েছে। এর মধ্যে গত শনিবার ৯ এবং রোববার ৫ সহ মোট ১৪ জন নতুন করে কোভিড-১৯ পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের মূখপাত্র ডা. ইফতেখার বিন রাজ্জাক জানান, উপজেলার গোপালপুর গ্রামের জিনারুল ইসলাম (৩০), মোমেন্ট বেগম (৬০) ও মো. হাসান (৪০), রামনগরের কামরুল ইসলাম (৪৬) এবং পুরাইকাটি দিথী খাতুন (২৫) পজেটিভ। উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার জানান, এখন করোনা ভাইরাস পরীক্ষার জন্য খুমেক এ নমুনা পাঠাতে হয় না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবে র্যাপিড এন্টিজেন্টে পরীক্ষার মাধ্যমে করোনা পরীক্ষা করা হয়। গত এক মাসে পরীক্ষার মাধ্যমে মোট ১২১ জনের শরীরের করোনা ভাইরাস নমুনা পরীক্ষা করা হয়েছে। তারমধ্যে ৩৬ জনের করোনা সনাক্ত। এরমধ্যে গত দু’দিনে ২৬ জনের নমুনা নিয়ে কোভিড-১৯ এর র্যাপিড এন্টিজেন টেষ্টে ১৪ জন পজেটিভ। এদিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী’র স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে লক্ষ্মীখোলার মিতা (১৮), বাতিখালী তাসলিমা আক্তার (২৭), স্বাস্থ্য কমপ্লেক্সর শংকর বালা (৩৯), ভিলেজ পাইকগাছা নাহিদ হাসান বাবু (২৭), বান্দিকাটি নান্টু (৩২), আলমতলার সহিদুল (৩৮), জিরোপয়েন্ট মো. আরিফ (৩০), পুলিশ স্টেশন মো. আনোয়ার (৩০), সরল অবিরণ (৬৫), কামনা (২৮) ও ভবতোষ (৩২), কাটাখালীর মো. মজিদ মালী (৫৩) মোট ১২ জনের বাড়ি ১৪ দিনের লকডাউন ঘোষণা করেছেন।