রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদে চলতি ২০২১-২০২২ অর্থ বছরে সামাজিক দুরত্ব বজায় রেখে বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৭ জুন) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের হলরুমে এই বাজেট ঘোষণা করা হয়।
আয়োজিত বাউসা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক। ইউনিয়ন পরিষদের সদস্য শরিফুল ইসলাম রাজার সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মুজিবুর রহমান, বাউসা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, দাউদ মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা আবদুল জলিল, প্রভাষক আলাউদ্দিন, কামাল হোসেন মাষ্টারসহ ইউনিয়ন পরিষদের সদস্যগণ প্রমুখ।
ইউনিয়ন পরিষদের সচিব রফি আহম্মদ বাজেটটি জনসম্মুখে উপস্থাপন করেন। এই বাজেটে আয় ধরা হয়েছে ২কোটি ২৫লক্ষ ৬৬ হাজার ৪০০ টাকা। ব্যয় ধরা হয়েছে ২কোটি ২৪ লক্ষ ৪৭ হাজার ৯০০ টাকা। এ ছাড়া উদ্বৃত্ত রয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৩০০।