নওগাঁর সাপাহারে বসতবাড়ীর পাশে পঁচা নোংরা পানি দুর্গন্ধ ও জলাবদ্ধতার কারণে একটি পরিবার চরম বিপাকে পড়েছে। তুক্তভোগী বাবলু রহমানের লিখিত অভিযোগে জানাগেছে, উপজেলা সদরের সরকারী বালিকা উচ্চবিদ্যালয় সংলগ্ন কাঠপট্টি এলাকায় তার বাসা সংলগ্ন ৫/৬ শতাংশ ডোবায় প্রায় সারা বছর ধরে নোংরা দুর্গন্ধযুক্ত পানি জমে থাকে। পাশে অবস্থিত হোটেলের নোংরা বর্জ্য ও দূষিত পানি এই ডোবায় এসে জমা হয়। এ ছাড়া আশে পাশের বাসা বাড়ীগুলোর পায়খানা প্র¯্রাবের নোংরা পানি ও চুজ টেঙ্কের মাধ্যমে ওই ডোবায় পানি জমা হয়। ডোবা হতে পানি নিষ্কাশনের কোন পথ না থাকার ফলে দিনের পর দিন নোংরা বর্জ্যগুলো পঁচে গিয়ে দুর্গন্ধ ছড়িয়ে চরম ভাবে ওই এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এছাড়াও বর্ষা মৌসুমে ওই ডোবায় পানি আবদ্ধ থাকায় ভুক্তভোগী বাবলুর রহমানের বাড়ীর ভিতরে সেই পানি প্রবেশ করে যা মোটেও স্বাস্থ্যকর নয়। ইতোপূর্বে ওই ডোবার পানি নিষ্কাশনের জন্য পথ ছিলো কিন্তু স্থানীয় কতিপয় বাড়ী মালিক সেই পথ বন্ধ করে দিলে উল্লিখিত ফ দুরাবস্থার সৃষ্ঠি হয়েছে বলেও তিনি জানান। এ অবস্থা চলতে থাকায় নিরুপায় হয়ে ভুক্তভোগীগণ নিজের মেশিন লাগিয়ে ডোবার পানি পানি কমিয়ে দনিরে পর দিন অতি কষ্টে সেখানে বসবাস করছেন। বিষয়টি নিরসনে ভুক্তভোগীগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর শওকত হোসেনের সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি আমি দেখেছি। এই ডোবা বন্ধ করার জন্য জায়গার মালিককে বলা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেনি জায়গার মালিক।
এ বিষয়ে ওই জায়গার মালিক রানার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এবিষয়ে সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহাজাহান হোসেন মন্ডলের সাথে কথা হলে তিনি জানান, এটি যেহেতু স্থানীয় বিষয় সেহেতু স্থানীয়রা বসে এর সমাধান করতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে ডাকলে আমরাও গিয়ে বিষয়টি নিরসনে চেষ্ঠা করবো।