বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা উত্তর সূতালড়ী গ্রামের প্রবাসীর স্ত্রীরর অসামাজিক কার্যকলাপ ও হয়রানি বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত
হয়েছে। নিজ বাড়ী চত্বরে ভূক্তভোগীদের স্বজন ও এলাকাবাসী এ মানববন্ধন করেছে।
অভিযোগে জানা গেছে, বারইখালী ইউনিয়নের উত্তর সূতালড়ী গ্রামের সোহরাব হোসেন হাওলাদারের পুত্র জুয়েল হাওলাদার বিদেশে থাকাকালীন সময়ে তার পুত্রবধূ বিভিন্ন অনৈতিক কর্মকা-ে জড়িয়ে পড়ে। আর এ অনৈতিক কর্মকা- থেকে পুত্রবধূকে বিরত রাখতে একাধিক শালিস বৈঠক হয়েছে। ১১ বছরের একমাত্র নাতনীর ভবিষ্যতের কথা ভেবে তাকে বার বার সংশোধনে চেষ্টা করা হয়। কিন্তু এতে কোন কাজ হয়নি। বরং পুত্রবধূ নানা হয়রানি, মিথ্যা মামলা ও অভিযোগ দিয়ে ঘটনাগুলো ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা অব্যাহত রেখেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন,শ^শুর সোহরাব হোসেন, শ^াশুড়ী রওশন আরা, চাচা শ^শুর সাবেক ইউপি সদস্য মোশারেফ হোসেন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য গফ্ফার হাওলাদার, এলাকাবাসীর পক্ষে হারুন শিকদার, হাবিবুর রহমান, বৃদ্ধা জামিরুন্নেছা প্রমুখ।
পুত্রবধূর অনৈতিক কর্মকা- ও হয়রনি থেকে রেহাই পেতে এবং বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য স্থানীয় সংসদ সদস্য সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনায় পৃথক অভিযোগ করেছেন।