নওগাঁর পোরশায় এক মাদক ব্যবসায়রি বাড়ি থেকে গাঁজার গাছ উদ্ধার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মান্নান ও এএসআই সাজ্জাদ সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে রোববার উপজেলার ধুলাডাঙ্গা গ্রামের ইউসুফ আলীর ছেলে আলম সরকার (৩১) এর বাড়ি থেকে গাঁজার গাছ গুলি উদ্ধার করেন। এ সময় পুলিশ এসেছে টের পেয়ে আলম পালিয়ে যায়। থানা কর্মকর্তা ইনচার্জ শফিউল আজম খাঁন একইদিন রাতে গাঁজার গাছ উদ্ধারের কথা নিশ্চিত করেন এবং উদ্ধারকৃত গাঁজা গুলি ওজন ৪ কেজি বলে জানান। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।