নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুখু মিয়া(২৮) নামে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছে। সে নিতপুর জেলেপাড়া গ্রামের আকতার আলীর ছেলে। জানাগেছে, রোববার বিকালে নোনাহার মসজিদের নির্মাণ কাজ করার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় সে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষনিক এলাকার লোকজন তাকে উদ্ধার করে নিয়ে গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সন্ধায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।