করোনা ভাইরাসের ২য় ঢেউয়ে আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নে ইতোমধ্যে করোনা পজেটিভ হয়েছে। ১ম বারের তুলনায় ২য় ঢেউয়ে আশাশুনি উপজেলায় দ্রুততার সাথে করোনার প্রাদুর্ভাব এগিয়ে চলায় স্বাস্থ্য বিভাগসহ সচেতন মহল হতাশ হয়ে পড়েছে। করোনা প্রতিরোধে সকলকে আরও সচেতন হয়ে স্বাস্থ্য বিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। আশাশুনি উপজেলার পরিস্থিতি ভয়ংকর আকার ধারণ করতে চলেছে। সকলে সাবধানতা অবলম্বন না করলে, প্রয়োজনীয় স্বাস্থ্য বিধি মেনে না চললে পরিস্থিতি আরও মারাত্মক হয়ে যাবে।
উপজেলায় প্রথম ধাপে মোট ৪১ জন সংক্রমিত হয়েছিল। তন্মধ্যে ৩ জন মারা যায় এবং ৩৮ জন সুস্থতা লাভ করেছিল। তবে ২য় ধাপের পরিস্থিতি আরও ভয়ংকর হতে চলছে। চলতি বছর ২য় ধাপে ইতোমধ্যে মোট ৫১ জন আক্রান্ত হয়েছে। প্রতিদিন আক্রান্তে সংখ্যা বেড়েই চলেছে। গত ২ দিনে মোট ১৩ জন আক্রান্ত হয়েছে। আক্রান্ত ইউনিয়ন গুলোর মধ্যে শোভনালীর গোঁদাড়া গ্রাম এবং বুধহাটার চাপড়া গ্রাম সবথেকে ঝুঁকিপূর্ণ। এদু’টি ইউনিয়ন এর অন্যান্য গ্রামও ক্রমশ ঝুঁকির মুখে পতিত হচ্ছে। একসময় সারা জেলার মধ্যে একজন পজিটিভ রুগী পাওয়া দুষ্কর ছিলো আর আজ সময়ের ব্যবধানে গ্রাম কে গ্রাম ছেঁয়ে যাচ্ছে। এমতাবস্থায় সকলকে সাবধান হওয়া ছাড়া প্রতিরোধের কোন উপায় নেই বলে স্বাস্থ্য বিভাগ হুশিয়ারী উচ্চারণ করেছে।
কোভিড-১৯, ২য় ধাপের উপজেলার ১১ ইউনিয়নের পরি সংখ্যান নি¤েœ দেওয়া হলোঃ শোভনালী ইউনিয়ন ২১ জন, বুধহাটা ইউনিয়ন ১৪ জন, কুল্যা ইউনিয়নে ৩ জন, দরগাহপুর ইউনিয়নে ১ জন, বড়দল ইউনিয়নে ১ জন, আশাশুনি সদরে ৬ জন, শ্রীউলা ইউনিয়নে ১ জন, আনুলিয়া ইউনিয়নে ১ জন, প্রতাপনগর ইউনিয়নে ২ জন ও কাদাকাটি ইউনিয়নে ১ জন, মোট ৫১জন ২য় ধাপে করোনা পজেটিভ হয়েছে। উপজেলার খাজরা ইউনিয়নে ২য় ধাপে কোন করোন পজেটিভ রিপোর্ট আসেনি। তাদের মধ্যে সুস্থতা লাভ করেছে ১৩ জন এবং ৩৮ জন চিকিৎসাধীন আছে।