দিনাজপুরের বিরলে ট্রাক চাপায় অটোরিকশা ও মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুত্বও আহত হয়েছে আরও ৪ জন।
রোববার দুপুরে বিরল-বিরল স্থলবন্দর সড়কে পৌরশহরের মেসার্স সুবাইতা ফিলিং স্টেশন এর সম্মূখে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, আবদুল খালেক (৫০) বিরল সদর ইউপি'র বুনিয়াদপুর গ্রামের মৃত খেজাল উদ্দীনের ছেলে এবং আজিজুল ইসলাম (৬৪) রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লালদিঘী ইউপি’র আরাজী দিলালপুর গ্রামের মৃতঃ তমির উদ্দীনের ছেলে। তাঁরা দু’জনেই আটো রিকশার যাত্রী ছিলেন।
আহতরা হলেন, বিরল উপজেলার ভান্ডারা ইউপি'র পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের আফতাব উদ্দীনের পুত্র অটোরিকশা চালক মোজাহার আলী (৩২), বিজোড়া ইউপি'ও ভবানীপুর গ্রামের রহমান মন্ডল এর পুত্র রবিউল ইসলাম(৩৭), ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কাচলাপাড়া গ্রামেরমৃত ওয়ারেস আলীর পুত্র মটর সাইকেল চালক উমর আলী (৫৫) ও তারই স্ত্রী মটর সাইকেল আরোহী দিলেসা বানু (৪৫)। আহতদের মধ্যে আটো রিকশা চালক মোজাহার আলী ও আরোহী দিলেসা বানুর অবস্থা আশঙ্কা জনক।
বিরল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজাহারুল ইসলাম জানান, রোববার দুপুরে বিরল-বিরল স্থলবন্দর সড়কের পৌরশহরের মেসার্স সুবাইতা ফিলিং স্টেশন এর সম্মূখে বিরলমূখী মোটরসাইকেল ও অটোরিকশাকে বিপরীতমুখী থেকে আসা একটি ট্রাক চাপা দিলে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে নিহত ও আহতদের উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বিরল থানার কর্মকর্তা ইনচার্জ ফখরুল আলম এর সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ট্রাক, দূর্ঘটনা কবলিত অটোরিকশা এবং মটরসাইকেলটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।