পুঠিয়ায় অপরিকল্পিত ভাবে পুকুর খননের কারণে,আগামী বর্ষা মৌসুমে শিলমাড়িয়া ইউনিয়নের পাঁচটি গ্রামের মানুষ পানি বন্ধি হয়ে থাকবে। তাই উপজেলা প্রশাসন বাধ্য হয়ে ৯ কি:মি: এলাকা জুড়ে তিনটি খাল খনন করছে। এলাকাবাসীদের অভিযোগ, চলতি বর্ষা মৌসুমে বেশি বন্যা দেখা দিলে। পুরো ইউনিয়ন জুড়ে ব্যাপক জলাবদ্ধতা দেখা দেওয়ার সম্ভবনা রয়েছে। তখন সরকার অনেক টাকা ব্যয় করে জলাবদ্ধতা দূর করা কঠিন হয়ে পড়বে। শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, গত পাঁচ বছরে আমার ইউনিয়ন এলাকায় তিন শতাধিক পুকুর খনন করা হয়েছে। অপরিকল্পিত ভাবে পুকুর খননের কারণে কয়েক বছর ধরে বর্ষা মৌসুম এলে পাঁচটি গ্রামের ভেতর ব্যাপক বন্যা ও জলাবদ্ধতার দেখা দেয়। তাই মানুষের দূর্ভোগ নিরসনে জন্য,গত ২৬ এপ্রিল স্থানীয় জনপ্রতিনিধিও প্রশাসনকে নিয়ে ইউনিয়ন পরিষদে চত্তরে একটি সমন্বয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শিলমাড়িয়া ইউনিয়নে নতুন করে আর ফসলি জমিতে পুকুর খনন করা যাবে না। পাশাপাশি সকলের সহযোগিতায় বর্ষা মৌসুমের আগে রাতোয়াল শক্তিপাড়া পমপাড়া মালিপাড়া পচামাড়িয়া গ্রামের বন্যা এবং জলাবদ্ধতা নিরসনে তিনটি খাল খননের সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে খাল খননের কাজ শেষ পর্যায়ে এসে পৌঁছছে। রাতোয়াল ও শক্তিপাড়া গ্রামের মানুষরা বলছেন,অপরিকল্পিত ভাবে পুকুর খননের কারণে,আগামী বর্ষা মৌসুমে এই ইউনিয়নের পাঁচটি গ্রামের মানুষ শুধু পানি বন্ধি হবেন না। পুরো ইউনিয়ন এলাকা জুড়ে জলাবদ্ধতা দেখা দেবে। শিলমাড়িয়া ইউনিয়নের আবুল হোসেন বলেন, উপজেলা পরিষদ মাত্র ৯ কি:মি: এলাকা জুড়ে তিনটি খাল খনন করছে। আগামী বর্ষা মৌসুমে পুকুরের জন্য,পুরো ইউনিয়নের ভেতরে পানি ঢুকে থাকবে। উপজেলা প্রশাসন এখন গুরুত্ব দিচ্ছেন না। যখন বর্ষা মৌসুম শুরু হবে। তখন সরকারকে অনেক টাকা ব্যয় করে জলাবদ্ধতা দূর করতে হবে। পুঠিয়ার একমাত্র শিলমাড়িয়া ইউনিয়নে ব্যাপক বন্যা দেখা দেয়। অন্য ইউনিয়নে তেমন বন্যার পানি ঢুকতে পাড়ে না। অতীতে এই ইউনিয়নে ব্যাপক ধান উৎপাদন হতে দেখা গেছে। কিছু ধূর্ত শ্রেনির মৎসচাষিরা, গ্রামের সাধারণ মানুষকে বেশি টাকার লোভ দেখায়ে তিন ফসলি জমিতে পুকুর খনন করেছে। বর্তমানে মাছের বাজার খারাপ যাওয়ার জন্য, নতুনভাবে খনন করা পুকুরগুলো মৎসচাষিরা নিতে চাইছে না। আবার কোনো কোনো এলাকায় প্রভাবশালীরা জোরপূর্বক সাধারণ গ্রামের মানুষদের পুকুর খনন করেছে। তারা সাধারণ মানুষদের পুকুরের ইজারার টাকা পরিশোধ করছে না বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, শিলমাড়িয়া এলাকার কয়েকটি গ্রামের জলাবদ্ধতা নিরসনে ৯ কি:মি: এলাকা জুড়ে তিনটি স্থানে খাল খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ষার আগে খাল খননের কাজ শেষ হয়ে যাবে। তখন গ্রামের মানষদের আর পানি বন্ধি হয়ে থাকতে হবে না।