রংপুর জেলা ইটভাটা মালিক সমিতির সদস্য ও বদরগঞ্জ উপজেলার আরবিএল ইটভাটার স্বত্বাধিকারী প্রয়াত আবু তালেবের পরিবারকে এক লক্ষ টাকা অনুদান দিয়েছে রংপুর জেলা ইটভাটা মালিক সমিতি। আর্থিক ক্ষতিগ্রস্থ একই উপজেলার বিবিএল নামের একটি ইটভাটার স্বত্বাধিকারি মোকছেদুল ইসলামকেও এক লক্ষ টাকা দেয়া হয়।
গতকাল রোববার দুপুরে বদরগঞ্জ উপজেলার শেখেরহাট দামোদরপুর এলাকায় প্রয়াত আরবিএল ইটভাটার স্বত্বাধিকারী প্রয়াত আবু তালেবের কুলখানী, দোয়া ও মিলাদ মাহফিলে অংশ গ্রহণ শেষে পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাত করেন ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ। এসময় প্রয়াত আবু তালেব ও আথিক ক্ষতিগ্রস্থ ইটভাটা ব্যবসায়ী মোকছেদুল ইসলামকে নগত ১ লক্ষ টাকা করে অনুদান প্রদান করেন।
এসময় রংপুর জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি শ্রেষ্ঠ আয়কর দাতা ও ভিআইপি একেএম মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল কাফী, পীরগঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক, মিঠাপুকুর উপজেলা সভাপতি শফি মিয়া, বদরগঞ্জ সভাপতি খোকা মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান হোসেনসহ ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৭ মে (বৃহস্পতিবার) বিকেল ৪টায় বাধ্য জনিত কারণে বদরগঞ্জের শেখেরহাটের নিজ বাসভবনে ইন্তেকাল করেন আবু তালেব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। মৃত্যুকালে তিন মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য শুভাকাক্সক্ষীকে রেখে গেছেন। তিনি ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজের সাথে জড়িত ছিলেন।