নওগাঁর পত্নীতলায় প্রতি একশত জন মানুষের মধ্যে প্রায় ১৬জনই কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত বলে জানা গেছে। রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এ্যান্টিজেন টেস্টে করোনা শনাক্তের এর হার নির্ধারণ করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় কোভিড-১৯ সনাক্তকরণের উদ্দেশ্যে একটি ক্যাশ প্রোগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজন করে। এই প্রোগ্রামে ৮৮জনের নমুনা সংগ্রহ করা হয়। র্যাপিড এ্যান্টিজেন টেস্টে ৮৮ জনের মধ্যে ১৪ জনের রেজাল্ট পজিটিভ আসে। অর্থাৎ নমুনা প্রদানকারীদের মধ্যে করোনা শনাক্তের শতকরা হার ১৫.৯১। করোনা ভাইরাস নিয়ন্ত্রণের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকলকে উদাত্ত আহবান জানিয়েছেন।