দিনাজপুরের পার্বতীপুওে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর করে রক্তাক্ত করল এলাকার সন্ত্রাসী রাসেল। অভিযোগ করেছেন, আহত প্রধান শিক্ষকের স্ত্রী শাহনাজ পারভীন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহত শিক্ষক ইমদাদুল হোসেন (৫০) কে পার্বতীপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। আহত শিক্ষক হলেন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
ঘটনাটি ঘটেছে, শনিবার (৫ জুন) সকাল ১০টার সময়। আহতের স্ত্রী শাহনাজ পারভীন জানান, প্রধান শিক্ষক ইমদাদুল হোসেন স্কুল ফিডিং বিস্কুট বিতরণের জন্য বিদ্যালয়ে যায়। এ সময় পথরোধ করে এলাকার সন্ত্রাসী রাসেল হাতে থাকা লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এবং বলে গতকালকে দেখা করার কথা ছিল দেখা করোনী ক্যান। ঘটনাস্থলেই শিক্ষক ইমদাদুল হোসেন জ্ঞান হারিয়ে ফেলে। পথচারীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ওই স্কুলের সহকারী শিক্ষক নুর আলম বলেন, বিদ্যালয়টি পুনঃনির্মাণের জন্য ৫৬ লক্ষ টাকা বরাদ্দ হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স দুলাল চন্দ্র রায় শনিবার কাজ আরম্ভ করে। এ নির্মাণ কাজকে কেন্দ্র করে, টাকা চাওয়ার বিষয়টিও জড়িত।
পার্বতীপুর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ক.খ.ম আলাউল হাদী বলেন, ঘটনাটি মোবাইলে শুনেছি দ্রুত গতিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা আব্দুল্যাহেল মাফী বলেন, ইমদাদুল হোসেন গুরুত্বর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে তার যথাযথ চিকিৎসা চলছে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইমাম বলেন, এখনোও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।