দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে পৃথক পৃথকভাবে শনিবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
সকাল ৯টায় ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে শহরের ঢাকা মোড় নামক স্থানে আয়োজিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন করেন পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন। এ সময় পৌরসভার সহকারি প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী লেমন, স্বাস্থ্য পরিদর্শক মুরাদ সরকার, টিকাদান সুপারভাইজার শেখ সোহরব আলী হিরা, স্বাস্থ্য সহকারি কোহিনুর বেগমসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন বলেন, পৌর এলাকায় ২৬টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস ২৯ দিন বয়সী ৭০০ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসূচি সফল করতে পৌরসভা থেকে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে।