দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্যবিধি অনুসরণে শনিবার দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন।
উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. নেয়ামত আলীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিনুর আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, ইউপি চেয়ারম্যান মনিক রতন, ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব, ফুলবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আহসান হাবীব। এছাড়াও বক্তব্য রাখেন ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকারিয়া ইসলাম, ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. শাকিল মন্ডল, খামারী মো. মতিবুল ইসলাম প্রমুখ।
দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে ১২টি স্টল স্থান পায়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ১২ জন খামারী তাদের গবাদিপশু ও পশুপাখি প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে অংশ নেওয়া খামারীদের মধ্য থেকে বিজয়ী তিন স্টলের তিনজন খামারীকে অর্থের চেক ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানে অতিথিদ্বয়।
প্রদশনীতে সকাল থেকেই গদাবিপশু ও পাখি পালনকারী খামারী ও ব্যক্তি বিশেষসহ বিপুল সংখ্যক দর্শনার্থীর ভিড় জমে।