প্রাণিসম্পদ অধিদপ্তর কচুয়া উপজেলার উদ্যোগে “প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এলডিডিপি এর সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদশনী-২০২১ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাগেরহাট ডা: মো: লুৎফর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: দেবেন্দ্র নাথ সরকার
অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফিরোজ আহম্মেদ,উপজেলা কৃষি কর্মকর্তা মোসা: লাভলী খাতুন। উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শেখ ইকরামুল কবীরের সঞ্চালনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা (এলডিডিপি) ডা: মো: আক্তারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফিরোজা বেগম, উপজেলা খামারী সমিতির সভাপতি সেখ ছাদিকুল ইসলাম ছাদি,খামারী সরদার আ: মান্নান, খামারী উত্তম মাতা প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রর্শনীতে শেষ্ঠ খামারীকে পুরস্কার বিতরন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল।