চিরিরবন্দরে প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য ও উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, কৃষির পাশাপশি প্রাণি চাষে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। কৃষি জমিতে মাছ চাষ করে স্বাবলম্বী হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। একই সঙ্গে হাস, মুরগীসহ অন্যান্য খামার স্থাপন করে উন্নত প্রযুক্তির মাধ্যমে চাষাবাদ করতে হবে।
শনিবার দুপুর ১২ টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণি সম্পদদপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের বাস্তবায়নে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় প্রাণি সম্পদ অধিদপ্তরের প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প ( এলডিডিপি) এর সহযোগিতায় দিনব্যাপী প্রদর্শনীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, থানার কর্মকর্তা ইনচার্জ সুব্রত কুমার সরকার, ঈসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন, উপজেলা ডেইরী মিল্ক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আনিসুল হক শাহ ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন খান। মেলায় ৩ ক্যাটাগরিতে ৯ জন খামারীকে পুরস্কৃত করা হয়।
এসময় প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, ডাঃ মাহবুবা বেগম, ভেটেরিনারী সার্জন ডাঃ মৌসুমী আক্তার, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলমসহ বিভিন্ন খামারীগণ উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে ১৮ টি স্টলে উপজেলার উন্নত মানের গরু, ছাগল, ভেড়া, কবুতর, ঘোড়াসহ বিভিন্ন পশু পাখির প্রদর্শন ছাড়াও বিভিন্ন প্রযুক্তির উদ্ভাবন প্রদর্শন করা হয়।