চিরিরবন্দরে ১৫ দিন ব্যাপী (৫ জুন হতে ১৯ জুন) জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২১ এর ভার্চুয়ালী উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
শনিবার সকাল ১০ টায় চিরিরবন্দর উপজেলা প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, থানার কর্মকর্তা ইনচার্জ সুব্রত কুমার সরকার, ঈসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প ঃ পঃ কর্মকর্তা ডঃ ডাঃ সাব্বির হায়দার। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, স্বাস্থ্য সহকারি, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।