বগুড়ার নন্দীগ্রামে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ জুন) দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ব্যাবস্থাপনায় এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় হাসপাতাল চত্বরে এ মেলার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিফা নুসরাতের সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনী-২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অরুনাংশু মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, পৌরসভার মেয়র আনিছুর রহমান, ওসি কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু প্রমূখ।
এই প্রদর্শনীতে ২০ টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগীসহ বিভিন্ন ধরনের পাখি প্রদর্শনী করা হয়।