দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারি হাসপাতালের ব্যাবস্থাপনায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় পার্বতীপুর স্থানীয় শহীদ মাঠে এ দিনব্যাপী প্রদর্শনী শুরু হয়।
পার্বতীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনী’র আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেন প্রধান অতিথি উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন। বক্তব্য রাখেন, পার্বতীপুর মডেল থানার তদন্ত (ওসি) সুজয় কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল মিন্টু ও উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান রুকশানা বারী রুকু প্রমুখ। প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩০ টি স্টলে বিভিন্ন জাতের গরু, ঘোড়া, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও বিভিন্ন ধরনের পাখি প্রদর্শনী করা হয়।
পার্বতীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে এ অঞ্চলের মানুষ যাতে উন্নত প্রজাতির পশু ও পাখি লালন-পালনে উদ্বুদ্ধ হয়। এলাকার মানুষ যাতে উন্নত জাতের গরু-ছাগল হাঁস মুরগী আরো বেশি লালন-পালন করতে পারে। প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন আলোচনা শেষে মেলার স্টল প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিগন।