খুলনার পাইকগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালক ও বালিকা অনূর্ধ্ব-১৭'র উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল ১১টা ৪৫ মি. পাইকগাছা সরকারী বালক বিদ্যালয় মাঠে এ টুনামেন্ট শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি এজাজ শফী, ভাইস চেয়ারম্যান শিয়াবুউদ্দিন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ সহ সরকারী বেসরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। উদ্বোধনী খেলায় চাঁদখালী ইউনিয়ন একাদশ ও লতা ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করেন। খেলায় ১০টি ইউনিয়ন সহ পৌরসভা অংশগ্রহণ করবেন। এদিকে একই সময় টুনামেন্ট অপর ভেনু কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল এ- কলেজ মাঠে আরও একটি খেলার উদ্বোধন হয়েছে।