খুলনার দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শুক্রবার (০৪ জুন) সকালে মাঝিরগাতি বাজারে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য, খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক ১ নং সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মোল্লা জালাল উদ্দীন।
প্রধান বক্তা ছিলেন এম এ রিয়াজ কচি, দপ্তর সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা জেলা শাখা।
বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গাজিরহাট ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল,
দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মাওলানা রেজাউল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি অরুণ কুমার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোল্লা আবদুস সালাম, মনিরুজ্জামান শহর, মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফোরকান আহম্মেদ রনি, সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা ডাঃ অশ্বিনে বিশ্বাস, কুদ্দুস শেখ, আঃ মান্নান মোল্লা, সোহরবা হোসেন, অধ্যক্ষ মোঃ শামিম হোসেন, গোলক চন্দ্র বিশ্বাস, মনিমহন বিশ্বাস, দিপক কুমার বিশ্বাস আবদুস সামাদ শেখ, বিদুর সহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদকসহ নেতৃবৃন্দ।
জননেত্রী দেশরতœ আওয়ামী লীগ সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর কৃত নৌকা মার্কার বিপক্ষে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের পদধারী যারা নির্বাচন করছেন, তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নৌকাকে সমর্থন করার আহবান করা হয়।
অন্যথায় বিদ্রোহী প্রার্থী ও দলের বিপক্ষে যারা কাজ করছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা (স্থায়ী বহিষ্কার) এর জন্য কেন্দ্রীয় কমিটির নিকট উপজেলা ও জেলা কমিটির মাধ্যমে আবেদন জানানো হবে বলে জানানো হয়।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, নৌকা মার্কাকে জয়ি করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।