বিরলে কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ)’র ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ‘জন মানুষের কল্যাণে সিডিএ প্রতিষ্ঠা লাভ করছেন, যারা এর জন্য অবদান রেখেছেন ও রাখছেন তাদের স্মরণ করি’ স্লোগানে বিরল আঞ্চলিক অফিসে এ উপলক্ষে সংক্ষিপ্ত পরিসরে স্বাস্থ্য বিধি মেনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার বিকালে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি প্রেস ক্লাব সভাপতি এম এ কুদ্দুস সরকার বক্তব্য রাখেন। বোচাগঞ্জ উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান নিশিকান্ত সরকার এর সভাপতিত্বে সিডিএ এর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিরল-বোচাগঞ্জ জনসংগঠন ঐক্য পরিষদের সভাপ্রধান মানিক অধিকারী, জনসংগঠন জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান, সিডিএ’র চিরিরবন্দর-দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী লিটুস কুবি, পার্বতীপুর অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়কারী শামীমুর রহমান, স্থানীয় সাংবাদিক আতিউর রহমান, জননারী ঐক্য পরিষদের সভাপ্রধান নিরঞ্জনী রায় প্রমূখ।