চীনের তিয়েনআনমেন স্কয়ারের ৩২ তম স্মরণ কর্মসূচির আয়োজক চৌ হাং টুং নামের গণতন্ত্রপন্থী এক নারী সংগঠককে আটক করেছে হংকং পুলিশ। স্থানীয় সময় শুক্রবার সকালে তাঁকে আটক করা হয়। আটক চৌ হাং টুং ‘হংকং অ্যালয়েন্সের’ ভাইস চেয়ারপার্সন। এই সংগঠনটি তিয়েনআনমেন স্কয়ারের ৩২ তম স্মরণসভাটির আয়োজক। করোনাভাইরাসের কারণে চীনে চলমান স্বাস্থ্যবিধি অমান্যের অভিযোগে তাঁকে আটক করা হয়। গণজমায়েত রোধে তিয়েনআনমেন স্কয়ারে মোতায়েন করা হয়েছে প্রায় ৭ হাজার পুলিশ সদস্য। ২০২০ সালেও মহামারিকালীন স্বাস্থ্যবিধির জন্য তিয়েনআনমেন স্কয়ারে জড় হতে দেয়া হয়নি আন্দোলনকারীদের। এনিয়ে টানা দ্বিতীয় বছর কোন আন্দোলনকারীকে সেখানে জমায়েত হতে দেয়া হয়নি।