ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অনেকটাই কমেছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে মারা গেছেন ১০৮ জন। আগের দিন বুধবার মৃত্যু হয়েছিল ১৩৫ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯২১। ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ৩০, কলকাতায় ২৭ ও হাওড়ায় ৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যাও কমেছে। এ সময়ে সংক্রমণ ধরা পড়েছে আট হাজার ৮১১ জনের মধ্যে। রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ লাখ তিন হাজার ৫৩৫।