কয়রায় ন্যাশনাল চিলড্রেন টাক্সর্ফোস (এনসিটিএফ) এর উদ্যোগে ও পরিত্রান ওয়াই মুভস প্রকল্পের সহযোগিতায় এনসিটিএফের বার্ষিক সভা শুক্রবার সকাল ১০ টায় শাকবাড়িয়া স্কুল এ- কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। সংগঠনের কয়রার সভাপতি প্রশোনজিতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা শিশু সুরক্ষা কোয়ালিশনের সভাপতি অধ্যাপক আ. ব. ম আবদুল মালেক। বিশেষ অতিথি ছিলেন কপোতাক্ষ কলেজের প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা ও সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী। শিউলী মুন্ডার পরিচালনায় এতে বক্তব্য রাখেন পরিত্রানের প্রজেক্ট কর্মকর্তা আলাউদ্দিন, মিলন মুন্ডা ,সুমা মুন্ডা,বিশ্বজিত মুন্ডা প্রমুখ। সভায় ২০২১-২২ অর্থ বছরের জন্য কর্ম পরিকল্পনা তৈরি করা হয়। এ ছাড়া সংগঠন সহ প্রকল্পের বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।