চলতি বাজেট অধিবেশনে বীরমুক্তিযোদ্ধাদের সম্মানিভাতা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করার প্রস্তাব দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বিরল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ আবুল কাশেম অরুর সভাপতিত্বে ও সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা রহমান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কর্মকর্তা জিনাত রহমান।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জাবের মোঃ সোয়াইব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, সহ-সভাপতি আলহাজ¦ মোঃ আক্তার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক লায়লা আরজুমান্দ বানু ও যুবলীগের সভাপতি আবদুল মালেক প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার প্রায় সকল মুক্তিযোদ্ধা ও মৃতঃ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।