বিরল উপজেলা কুলি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং রাজ-১৩৪৩) এর সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম কল্যাণ বিষয়ক সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা এবং বিরল উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম এর স্বামী আরমান আলী কালু (৫২) এর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহষ্পতিবার রাত সাড়ে ০৮ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ০১ ছেলে, ০১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গত মঙ্গলবার তার শারীরিক অবনতি ঘটলে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। গত বুধবার ডায়ালাইসিসকালে অবস্থার অবনতি ঘটলে তাঁকে বৃহষ্পতিবার বিকালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিসিইউতে স্থানান্তর করেন চিকিৎসক। আইসিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে ০৮ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার সকাল সাড়ে ০৯ টায় বিরল সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে ১ম জানাযা ও সকাল সাড়ে ১০ টায় মুকলিশপুর (বালাহার) উচ্চবিদ্যালয় সংগলগ্ন ঈদগাহ মাঠে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য্য সম্পন্ন করা হয়।
তাঁর আকস্মিক মৃত্যুর সংবাদে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বাবু শ্রী সতিশ চন্দ্র রায় ও তাঁর পুত্র ডাঃ মানবেন্দ্র রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ মোঃ সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান ভুট্টু, পৌর বিএনপি’র সভাপতি লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ আবুল কাশেম অরু, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, এ্যাড. রবিউল ইসলাম (পিঃপিঃ), সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাসান ফরিদ বিদ্যুৎ, শ্রম কল্যাণ বিষয়ক সম্পাদক সাজ্জাদ আলী, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ রহমান আলী, ইমাম সমিতির সভাপতি আলহাজ¦ মাওঃ মোঃ মনসুর আলী, চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহিনুর আলম জুয়েল, ৫ নং বিরল ইউপি চেয়ারম্যান মারুফ হোসেন, প্রেস ক্লাব সভাপতি এম এ কুদ্দুস সরকার, ৫নং বিরল ইউপি আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল আজিজ, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াহেদা বেগম, নারীনেত্রী সুলতানা ইয়াসমিন রুমন, যুবলীগের সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবু, সাধারণ সম্পাদক আল ইমরান সানমুন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তানজিউল ইসলাম লাবু, কুলি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভোলাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।