দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর থেকে গত ৫ দিনে ৩টি ডিসকভার মোটর সাইকেল চুরি হয়েছে। ফলে ঘোড়াঘাট উপজেলা পরিষদে আসা মোটর সাইকেল মালিকরা চুরি আতঙ্কে ভুগছে। জানা যায়, গত ২৮ শে মে উপজেলা পাটশাও গ্রামের ফরিদ মিয়ার ছেলে বাবু মিয়া তার ১০০ সিসি ডিসকভার মোটরসাইকেল ওসমানপুর বাজারের হাট অফিসের সামন রেখে খরচ করার সময় চুরি হয়। একই ভাবে গত ৩০ মে উপজেলার বলাহার গ্রামের কলিমুদ্দিনের ছেলে আবু তাহের তার ১০০ সিসি ডিসকভার মোটরসাইকেল ঘোড়াঘাট হাসপাতালের সামনে রেখে ডাক্তার দেখার পর এসে দেখে তার মোটর সাইকেলটি চুরি হয়েছে। গত বুধবার ২ জুন ঘোড়াঘাট বন্দরের পুর্ব পাড়ার গনি মিয়ার ছেলে ওবাইদুল ইসলাম তার ১০০ সিসি ডিসকভার মোটরসাইকেল উপজেলা ভূমি অফিসের সামরে রেখে অফিসের ভিতরে গেলে চোরেরা তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। সে মোটরসাইকেলটি একই পাড়ার মাসুদের নিকট থেকে চেয়ে নিয়ে ভূমি অফিসে আসে। একসময় ্উপজেলা চত্বর সহ হাসপাতাল চত্বরে সিসি টিভি থাকলেও এখন এসব সিসি টিভি রক্ষনাক্ষেনের অভাবে অকেজো হয়ে পড়ে আছে। মোটর সাইকেল চুরির বিষয়ে ঘোড়াঘাট থানায় সাধারন ডাইরী করা হয়েছে।