পায়ে হেঁটে ১৫০ কি:মি: পরিভ্রমণ শুরু করেছে দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ৩ সদস্যের একটি দল। বৃহস্পতিবার সকাল ৮টায় দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয় হতে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে পায়ে হেঁটে ১৫০ কি:মি: পরিভ্রমণ শুরু করে দলটি। আগামী ৭জুন তাদের এই পরিভ্রমন শেষ হবে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী হরিণমারী বিখ্যাত সুর্য্যপুরী আমগাছ স্থলে গিয়ে।
রোভার স্কাউটদের সর্বোচ্চ সম্মাননা “প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড” অর্জনের লক্ষ্যে পায়ে হেঁটে ১৫০ কি: মি: পরিভ্রমণ শুরু করেন তারা। পরিভ্রমনকারী দলের তিনজন রোভার হলেন, তুষার রায় (দিক নির্দেশক), মো. আবিরুল (দলনেতা) ও মো. ফজলে রাব্বী (পর্যবেক্ষক)।
দিনাজপুরের সেতাবগঞ্জ, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, রানীশংকৈল, হরিপুর হয়ে বালিয়াডাঙ্গী হরিণমারী বিখ্যাত সুর্য্যপুরী আমগাছ পর্যন্ত পরিভ্রমণের সময় তারা সমাজ সচেতনতামূলক তিনটি শ্লোগান প্রচার করবেন।
শ্লোগানগুলো হচ্ছে-‘প্রকৃতি সংরক্ষন করি, পৃথিবীকে সুস্থ রাখি’, ‘স্কাউটিং এ সম্পৃক্ত হই, মাদক-দুর্নীতি থেকে দুরে রই’ ‘স্বাস্থ্যবিধি মেনে চললে, করোনা থেকে মুক্তি মেলে’।
পরিভ্রমন যাত্রাকালে উপস্থিত ছিলেন আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডা. সৈয়দ রেদওয়ানুর রহমান, আদর্শ মহাবিদ্যালয়ের রোভার স্কাউট লিডার (আরএসএল) মো. জাহিদুর রহমান, দিনাজপুর জেলা রোভার সম্পাদক মো. জহুরুল হক, কোষাধ্যক্ষ মো. মোজাহার আলী, দিনাজপুর জেলা স্কাউট সম্পাদক আনিসুজ্জামান মিলন, বীরগঞ্জ গার্ল ইন রোভার দলনেতা রুমানা সাকি, আদর্শ মহাবিদ্যালয়েল গার্ল ইন রোভার নেতা রুপা রানী দাস প্রমুখ।