ঝিনাইদহের কালীগঞ্জে শিশু ধর্ষনের ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুকে নিয়ে বিভিন্ন ঘটনা ও সংবাদ প্রকাশের ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় অধিবাসিরা। বৃহস্পতিবার বিকালে ১১নং রাখালগাছি ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে নারী পুরুষ ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করে। এ সময় মানববন্ধনে উপস্থতি ছিলেন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহানুর রহমান মিঠু, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক রাজু আহম্মেদ, ইউনিয়ন কৃষকলীগ সাবেক সভাপতি শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের ইউনিয়ন সভাপতি সাইদুর রহমান রানা, সাধারন সম্পাদক আনিচুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ফিরোজ আহম্মেদ ও ছাত্রলীগ নেতা মোবারক হোসেন প্রমুখ।
মানববন্ধন থেকে বক্তারা শিশু ধর্ষনকারী সেলিম হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, একটি মহল ১১নং রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মহিদুল ইসলাম মন্টুকে জড়িয়ে কুরুচিপূর্ণ সংবাদ প্রেরণ করেছে। চেয়ারম্যান মন্টু দুই দুইবার জনগনের ভোটে নির্বাচিত হয়েছেন। ইতোমধ্যে তিনি জনসেবার স্বীকৃতি স্বরুপ জাতীয় পর্যায়ের কয়েকটি পুরস্কার পেয়েছেন। ষড়যন্ত্রকারী ওই মহলটি চেয়ারম্যানকে বিব্রত করতে এবং এমন ষড়যন্ত্রমূলক করেছেন।
উল্লেখ্য গত শুক্রবার মায়ের জন্য প্রতিবেশি এক দাদার বাড়িতে পান আনতে গিয়ে ধর্ষিত হয় ৬ বছরের কারাদন্ড।