দিনাজপুরের নবাবগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ছানা উল্যাহ, সহ সভাপতি মোঃ সুলতান মাহমুদ, সাধারণ সম্পাপদক হাসিম উদ্দিন সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী। সভায় কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে জনসচেতনতা বৃদ্ধিসহ চলমান স্বাস্থ্যবিধি নিয়ে গুরুত্বের সাথে আলোচনা হয়।