রাজশাহীর বাঘায় ৩০ মৎস্য জীবি পরিবারের মাঝে ভ্যান ও শেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) সকাল ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে নিবন্ধিত ১৫ জন মৎস্য জীবিকে ভ্যান ও ১৫ জন মৎস্য জীবি’র স্ত্রীকে শেলাই মেশিন দেয়া হয়।
আয়োজিত ভ্যান ও শেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু।
উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলামের সঞ্চালনা এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাক্ষ নছিম উদ্দিন, সিরাজুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, আ.লীগ নেতা মাসুদ রানা তিলু প্রমুখ। শেলাই মেশিন প্রাপ্তদের ৬০ মিটার কাপড়, দুইটি থ্রীপিচ, একটি কেচি এবং বিভিন্ন রঙ্গের সুতা দেয়া হয়েছে। উপজেলায় ১ হাজার ৩০৭ জন জেলের মধ্যে ৩০ পরিবারকে জেলা মৎস্য সম্পদ অধিদপ্তরের মাধ্যমে ২০২০/২১ অর্থ বছরে জন্য উপকরণ দেয়া হয়।