কয়রা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠনের লক্ষে এক সাধারন সভা গতকাল ৩ মে সকাল ১০ টায় প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাঃ হুমায়ুন কবিরের সঞ্চলনায় আলোচনায় সভায় বক্তৃতা করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। আলোচনা শেষে উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ১ বছরের জন্য প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দরা হলেন সভাপতি শেখ হারুন অর রশিদ,সহ-সভাপতি সদর উদ্দিন আহমেদ ও শেখ মনিরুজ্জামান মনু, সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, যুগ্ন সাধারন সম্পাদক জিএম নজরুল ইসলাম, সহ সম্পাদক গীরেন্দ্র নাথ মন্ডল,কোষাধাক্ষ জিয়াউর রহমান ঝন্টু,দপ্তর সম্পাদক মোঃ আবদুর রউফ,প্রচার সম্পাদক শেখ কওছার আলম,সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অরবিন্দ কুমার মন্ডল,ক্রীড়া সম্পাদক শেখ জাহাঙ্গীর কবির টুলু,আপ্যায়ন বিষয়ক সম্পাদক মাসুদ রানা। নির্বাহী সদস্য মোস্তফা শফিকুল ইসলাম,মোহাঃ হুমায়ুন কবির ও মোঃ শরিফুল আলম। নির্বাচন পরিচালনা করেন ক্লাবের সদস্য শিক্ষক আবদুল খালেক, আলহাজ¦ এসএম নুরুল আলম নাহিন ও শহিদুল্যাহ শাহিন। প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন সংগঠনের পক্ষথেকে অভিনন্দন জানানো হয়েছে।