কয়রা উপজেলার জলবায়ু পরিষদের উদ্যোগে ৭ টি ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবদের সাথে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন শেষে বাঁধ ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদকে সংযুক্ত করার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।গত কাল বুধবার বেলা ১১ টায় স্থানীয় অভিযোজন পরিকল্পনায় প্রণয়ন ও বাঁধ ব্যবস্থপনায় ইউনিয়ন পরিষদকে যুক্ত করার বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থাপন করা হয়। সিএসআরএল কয়রা ফিল্ড কর্মকর্তা নিরাপদ মুন্ডার সঞ্চালনায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আলোচনা রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আমির আলী গাইন,আব্দুস সাত্তার পাড়,মোঃ হুমায়ূন কবির, আলহাজ¦ সরদার নূরুল ইসলাম,সাংবাদিক রিয়াছাদ আলী, শ্যামনগর জলবায়ু পরিষদের সদস্য সচিব অধ্যক্ষ আশেক-ই-এলাহী, ইউপি সচিব সুমন কুমার ঘোষ,মোঃ রাসেল বিল্লাহ, সিএসআরএলের লোকাল কনসালটেন্ট তানিয়া সুলতানা প্রমুখ। সংবাদ সম্মেলন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্থানীয় অভিযোজন পরিকল্পনায় প্রণয়ন ও বাঁধ ব্যবস্থপনায় ইউনিয়ন পরিষদকে যুক্ত করার বিষয়ে স্মারকলিপি প্রদান করা হয়।