বিরলে বর্তমান কোভিড-১৯ করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের বাড়ীর কাজ সম্পন্ন করার লক্ষ্যে বিরলের ৬৯ নং মাহাতাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম এর স্ব-উদ্যোগে বাড়ী বাড়ী গিয়ে বিনামূল্যে খাতা বিতরণ করা হয়েছে।
বিদ্যালয় পাঠদান বন্ধের সুবাদে শিক্ষার্থীরা যেন ঝড়ে না পরে তৎজন্য অভিভাবক ও শিক্ষার্থীদের খোঁজ নেয়ার পাশাপাশি শিক্ষাক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের বাড়ীর কাজ সঠিকভাবে সম্পন্ন করতে বিনামূল্যে খাতা সরবরাহ করে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ এর আহ্বান জানানো হয়।
বিদ্যালয়ের ১১৭ জন শিক্ষার্থীর মাঝে বাড়ী বাড়ী গিয়ে বিনামূল্যে খাতা বিতরণকালে প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলামসহ বিতরণী কার্যক্রমে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক প্রফুুল্ল চন্দ্র রায়, সুচিত্রা রায় ও রাশেদ আলী।