বিরলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে অবহিতকরণ ও পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুল মোকাদ্দেস, সহকারী কমিশনার (ভূমি) জাবের মোঃ সোয়াইব, কর্মকর্তা ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, প্রেস ক্লাব সভাপতি এম এ কুদ্দুস সরকার, স্বাস্থ্য পরিদর্শক ময়নুল ইসলাম। সভার সঞ্চালনা করেন মেডিকেল কর্মকর্তা ডাঃ মোঃ তানজিমুল ইসলাম সানি। সভায় আগামী ৫-১৯ জুন/২০২১ উপজেলার মোট ২৪০ টি কেন্দ্রে ২ সপ্তাহ ব্যাপী ২৭ হাজার ৮৭৯জন শিশুকে ভিটামি ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়। ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান জানিয়ে সভায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানএর প্রতিনিধিবর্গ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন। সভার শেষে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ২৯ মে/২০২১ মৃত্যুবরণকারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা (আয়ুর্বেদিক) ডাঃ মোহাম্মদ মোরশেদুল আলম চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়।