দিঘলিয়া উপজেলায় বেওয়ারিশ মোটর সাইকেলের আনাগোনা ও উঠতি বয়সি যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানো অভিভাবক ও এলাকার বিজ্ঞ মহলকে ভাবিয়ে তুলছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলায় চালিত সিংহভাগ মোটরসাইকেলের বৈধ কাগজপত্র নেই। অপর দিকে এসব মোটরসাইকেল চালকদের অনেকেরই ড্রাইভিং লাইসেন্স নেই। অনেক মোটরসাইকেলে যুগেরও বেশী সময় ধরে অন টেস্টসহ নানা শব্দ লেখা থাকে। উঠতি বয়সি যুবকদের মা বাবার কাছে আবদার
একটা মোটর সাইকেলের। মা-বাবা সন্তানের ইচ্ছে পূরণে কিনে দিচ্ছে মোটরসাইকেল। উঠতি বয়সি এসব যুবকেরা মোটরসাইকেল পেয়ে আনন্দে মাতোয়ারা। নিয়ম-নীতির ধার ধারে না। এসব যুবকদের বেশীর ভাগ
সময় দেখা যায় উপজেলার বিভিন্ন রোডে একাধিক বন্ধুদের নিয়ে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাচ্ছে। এদের কেউ কেউ অপ্রতিরোধ্য গতিতে মোটর সাইকেল চালাতে গিয়ে একাধিকবার মারাতœক দূর্ঘটনা ঘটিয়েছে।হাত-পা হারিয়েছে। নিজের অথবা পথচারীর। তবুও এরা অপ্রতিরোধ্য। এসব উঠতি ছেলেদের বেপরোয়া মোটরসাইকেল চালানো দেখে বলেছেন, এ ব্যাপরে এখনই অভিভাবক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে এসব যুবকরা। এখনই এসব
যুবকদের লাগাম টেনে না ধরলে বাবা কাঁধে ছেলের লাশ বহন করতে দেখা যাবে।