গত ২৯শে মে শনিবার খুলনা জেলার গাজিরহাট বামন ডাঙ্গার বিলে গরু চরানোকে কেন্দ্র করে মীর ও মোল্লা বংশের মধ্যে সহিংস ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই ঘটনায় গুরুতর জখম মাহমুদ মীরের চাচা আকিজ মীর বাদি হয়ে ৬০ (ষাট) জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য, সংঘর্ষে আহত মাহমুদ মীরের অবস্থার উন্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাহমুদ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ১০২নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। ওই ঘটনার জের ধরে মালামাল লুটপাটের আশঙ্কায় বাদি-বিবাদি উভয় পক্ষের লোকজন নিজেদের মালামাল দামি আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে ফেলছে।
উল্লেখ্য যে, বিগত দিনে সংঘর্ষ বা মামলা দায়ের হলে বিবাদিরা ঘরবাড়ি ছেড়ে পালালে বাদি/ বিবাদী পক্ষের লোকজন সুযোগ বুঝে মালামাল লুটপাট করা সহ- ঘরবাড়ি জ¦ালিয়ে দেয়। এই আশঙ্কায় বাদি/বিবাদী উভয়ই উদ্বিগ্নতায় রয়েছে।
উক্ত বিষয়ে দিঘলিয়া থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধুরী জানান, মারামারি ঘটনায় মামলা দায়ের হয়েছে।
আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এলাকার অবস্থা এখন স্বাভাবিক রয়েছে।
এলাকায় লুটপাট বা কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না কোনো পক্ষ না ঘটাতে পারে সেই জন্য ৩ থানার পুলিশ যথাক্রমে দিঘলিয়া, তের খাদা ও কালিয়া থানা পুলিশসহ রিজার্ভ পুলিশ টহল দিচ্ছে। উল্লেখ্য ওই এলাকা তিন থানার বর্ডার এলাকা।