রাজশাহীর বাঘায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুন) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সামাজিত দুরুত্ব বজায় রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের টিএইচএ ডা. রাসেদ আহাম্মেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের ডা. ইমন আহাম্মেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. ডান্নাতুল নাহার সম্পা, উপজেলা স্বাস্থ্য পরিচালক আবদুল খালেক প্রমুখ।
উল্লেখ্য, উপজেলায় ১৪৫টি ভিটামিন এ-প¬াস ক্যাম্পেইন কেন্দ্র স্থাপনের মাধ্যমে আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।