রাজশাহীর বাঘায় ২০ গ্রাম হিরোইন, ৩৪১ পিচ ইয়াবা ও ৬৬ হাজার ২০০ টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১ জুন) সকালে উপজেলার আলাইপুর কিশোরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। জানা যায়, উপজেলার আলাইপুর কিশোরপুর এলাকার মৃত খোদা বক্সের ছেলে হায়দার আলীর কাছে থেকে ৩৪৩ পিচ ইয়াবা ও নগদ ৩৫ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে।
অপরজন হরিরামপুর এলাকার হাফিজুল ইসলামের স্ত্রী শিরিনা বেগমের কাছে থেকে ২০ গ্রাম হিরোইন ও নগদ ৩০ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ বাদি হয়ে তাদের নামে পৃথক দুটি মামলা দায়ের করেন। তবে তারা এলাকায় দীর্ঘদিন থেকে হিরোইন ও ইয়াবা ব্যবসা করে আসছিল বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, রাজশাহী জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে। পরে তাদের নামে মামলা দিয়ে থানায় সোপর্দ করে। তাদের দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।